বাংলাদেশে হিন্দু সম্পত্তি আইন ২০২৫: যা জানা আপনার জন্য জরুরি

 







বাংলাদেশে হিন্দু সম্পত্তি আইন ২০২৫: যা জানা আপনার জন্য জরুরি


বাংলাদেশে হিন্দু আইনের সম্পত্তির উত্তরাধিকার ও হস্তান্তরের নিয়ম   একটি  জটিল আইন গত বিষয়। আমাদের দেশে প্রচলিত আইন অনুযায়ী, হিন্দু ধর্মের মানুষের সম্পত্তি বণ্টন হয়  মূলত ‘দায়ভাগ মত অনুযায়ী এবং কিছু নির্দিষ্ট বিধিবদ্ধ আইনের মাধ্যমে পরিচালিত হয়। ২০২৫ এবং ২০২৬ সালের সমসাময়িক আইনি পরিবর্তন ও প্রস্তাবনার প্রেক্ষাপটে বাংলাদেশে হিন্দু সম্পত্তি আইন,২০২৫: যা জানা আপনার জন্য জরুরি  ।

১ । বাংলাদেশে হিন্দু সম্পত্তির  আইন গত  মৌলিক ভিত্তি


বাংলাদেশের হিন্দু ধর্মের লোকজন ভারতের বেশিরভাগ অঞ্চলের মতো ‘মিতাক্ষরা  পদ্ধতি অনুসরণ করেন না; বরং তারা মূলত ‘দায়ভাগ’  মতবাদ মেনে চলে।


 পিণ্ডদান বা শ্রাদ্ধের নীতি 


হিন্দুদের দায়ভাগ  মত অনুযায়ী সম্পত্তি ভাগের প্রধান নিয়ম হলো পিণ্ডদান নীতি অর্থাৎ মৃত ব্যক্তির আত্মার মঙ্গলের জন্য যিনি শ্রাদ্ধ অনুষ্ঠানে পিন্ডদানের অধিকার রাখেন তিনি অগ্রাধিকার ভিত্তিতে অধিকারী হবেন এদেরকে বলা হয় সপিণ্ড ।

হিন্দু সম্পত্তি বন্টনেরআইনগত বৈশিষ্ট্য :

  • মূলত বাংলাদেশের হিন্দুদের সম্পত্তি বন্টন হয় হিন্দুদের জমিজমা সংক্রান্ত বন্টন আইন দায়ভাগামত অনুযায়ী |
  •  এ  ছাড়াও কিছু প্রসঙ্গিক প্রদান আইন আছে যেমন ১৯৩৭ সালের বিধবা নারীর সম্পত্তিতে অধিকার সংরক্ষণ আইন | ১৯২৫ সালের জমি জমা সংক্রান্ত উত্তরাধিকার আইন।  ১৮৮২ সালে সম্পত্তি হস্তান্তর আইন | 

২ ।  উত্তরাধিকারিদের ক্রম ও সম্পত্তির অংশীদার

দায়ভাগ আইনে মোট ৫৩ জন পুরুষ সপিণ্ড এবং ৫ জন নারী সপিণ্ডের একটি নির্দিষ্ট  উত্তরাধিকারীদের ক্রম রয়েছে।

প্রথম সারির উত্তরাধিকারী (পুরুষদের প্রাধান্য)




সবার আগে পিতা সম্পত্তিতে পুত্র অগ্র অধিকার ভিত্তিতে সম্পত্তি পাইবে। পুত্র জীবিত না থাকলে পুত্রের পুত্র বা নাতি সম্পত্তি পাইবে । পুত্রের পুত্র বা নাতি ও যদি জীবিত না থাকে তাহলে নাতির পুত্র বা  প্রপৌত্র সম্পত্তি পাইবে  এই ওয়ারিশগণ জীবিত থাকলে সাধারণ কন্যা বা অন্যান্য স্বজনেরা সরাসরি সম্পত্তির মালিক হন না।


 

৩ ।  হিন্দু নারীদের সম্পত্তির অধিকার ও ‘জীবনস্বত্ব’ 


বাংলাদেশে হিন্দু সম্পত্তি আইনে নারীদের অধিকার পুরুষদের মতো পূর্ণাঙ্গ  নয়।
   হিন্দু আইন মতে কেবল ৫ শ্রেণীর নারী উত্তরাধিকারসূত্রে সম্পত্তি পেতে পারেন: বিধবা স্ত্রী, কন্যা, মাতা, পিতামহী (পিতার মাতা) এবং প্রপিতামহী


জীবনস্বত্ব কী?

সীমিত অধিকার:


একজন নারী আজীবন সম্পত্তি ভোগদখল ও তার আয় ব্যবহার করতে পারেন, কিন্তু আইনি বাধ্যবাধকতা (যেমন: ঋণ শোধ, নাবালকের ভরণপোষণ, ধর্মীয় শ্রাদ্ধের খরচ) ছাড়া তা বিক্রি, দান বা বন্ধক দিতে পারেন না।


মৃত্যুর পর মালিকানা:


নারী উত্তরাধিকারীর মৃত্যুর পর ঐ সম্পত্তি তার স্বামীর  নিজ গোত্রের ওয়ারিশদের কাছে ফিরে যাবে


কন্যাদের ক্ষেত্রে বিশেষ নিয়ম : 


যদি কোনো ব্যক্তির পুত্র না থাকে, তবে তার কন্যারা সম্পত্তি পেতে পারেন। তবে এ  ক্ষেত্রেও নিয়ম রয়েছে:


অবিবাহিত কন্যা বিবাহিতদের চেয়ে অগ্রাধিকার পান।পুত্রবতী কন্যা (যার পুত্রসন্তান আছে) অগ্রাধিকার পান। বন্ধ্যা, বিধবা বা শুধুমাত্র কন্যাসন্তান থাকা কন্যারা দায়ভাগ মতে বাবার সম্পত্তি পান না।


৪ । স্ত্রীধন  এবং এর আইনি ভিন্নতা

জীবনস্বত্বের মতো সামান্য অধিকারের সম্পত্তির বিপরীতে হিন্দু আইনে ‘স্ত্রীধন’ সম্পূর্ণ আলাদা একটি বিষয়।

স্ত্রীধনের সংজ্ঞা:


বিবাহের সময়  উপহার, যৌতুক, নিজস্ব উপার্জন বা নিজের আয় করা সম্পদকে ‘স্ত্রীধন’ বলা হয়।

সম্পূর্ণ মালিকানা: 


স্ত্রীধনের ওপর নারীর পূর্ণাঙ্গ মালিকানার অধিকার থাকে।  তিনি ইচ্ছা করলে এটি বিক্রি, দান বা উইল করে যেকোনো কাউকে দিতে পারেন।


৫ ।  ২০২৫-২০২৬ সালের আইন সংস্কার প্রস্তাবনা ও নতুন  ঝোঁক /  নিয়ম 

বাংলাদেশে বর্তমান সময়ে ভূমি আইনের ডিজিটালা করা এবং পারিবারিক আইনের সংস্কার নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

পিতা-মাতার আজীবন ভোগাধিকার প্রস্তাবনা:


সম্পত্তি আইন ও হস্তান্তরের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবিত সংশোধনে  বলা হয়েছে, যে  পিতামাতা সন্তানদের সম্পত্তি হেবা বা দান করলেও জীবিত থাকা পর্যন্ত তারা ঐ  জমি  জমার আজীবন ভোগদখলের  ও ব্যবহারের  অধিকার  পাবেন।


সমঅধিকারের সামাজিক দাবি:


প্রতিবেশী দেশগুলোতে (যেমন ভারত) ১৯৫৬ ও ২০০৫ সালের সংশোধনীতে হিন্দু নারীদের সম্পত্তিতে সমান অধিকার দেওয়া হলেও বাংলাদেশের ক্ষেত্রে তা এখনো কার্যকর হয়নি। তবে মানবাধিকার সংস্থা ও দেশীয় আদালতের পর্যবেক্ষণে লিঙ্গভিত্তিক বৈষম্য দূর করতে আইন সংস্কারের জোর দাবি করে আসছে।



৬ ।  বাস্তব অভিজ্ঞতার আলোকে বলছি  যে   হিন্দুদের সম্পত্তির মালিকানা নিশ্চিত করার আইন গত  পরামর্শ


বাংলাদেশে হিন্দু পরিবারের সম্পত্তি বা জমি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে কিছু আইনি জটিলতা তৈরি হয়। ক্রেতা ও বিক্রেতা উভয়েরই নিম্নে উল্লেখিত বিষয়গুলো যাচাই করা উচিত:

ওয়ারিশান সার্টিফিকেট:


বিক্রেতার ওয়ারিশ সনদ সঠিক আছে কিনা তাহা যাচাই করতে হবে ।



বিক্রেতার অধিকার যাচাই: 


বিক্রেতা নারী হলে তিনি সম্পত্তিটি 'স্ত্রীধন' হিসেবে পেয়েছেন নাকি 'জীবনস্বত্ব' হিসেবে পেয়েছেন তা খেয়াল করতে হবে জীবনস্বত্বের সম্পত্তি বিধবা স্ত্রী একক সিদ্ধান্তে বিক্রি করলে পরবর্তীতে মূল ওয়ারিশরা  মামলা করতে পারে ,  তাই হিন্দু নারী সম্পত্তি কেনার ক্ষেত্রে এ বিষয়ে খেয়াল রাখতে হবে।


উইল বা ওসিয়ত যাচাই:


জীবিত  থাকা অবস্থায় অর্জিত সম্পত্তি কোনো ব্যক্তির নামে রেজিস্টিকৃত উইল দলিল করা আছে কি না তা ভালো করে যাচাই করতে হবে ।


খতিয়ান ও নামজারি:

যে জমি বিক্রি করা হবে তার খতিয়ান হালনাগাদ রেকর্ডভুক্ত ও নামজারি করা থাকতে হবে।



উপসংহার

বাংলাদেশের হিন্দু সম্পত্তি আইন মূলত ধর্মীয় প্রথা ও ১৯৩৭ সালের হিন্দু বিধবা দের অধিকার সংরক্ষণ আইন এর ওপর দাঁড়িয়ে পরিচালিত হচ্ছে।   তাই সনাতন ধর্মীয় সম্পত্তিতে কেনাবেচা বা উত্তরাধিকার নিশ্চিত করতে প্রচলিত দায়ভাগ নীতি ও ভূমির হালনাগাদ কাগজপত্র সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখতে হবে তাই যেকোনো জটিল আইনি সমস্যা হলে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন একজন দেওয়ানী   আইনজীবীর পরামর্শ গ্রহণ করুন |



Post a Comment

Previous Post Next Post